আদালত

ফখরুলসহ ৪১ নেতাকর্মীর অভিযোগ গঠনের দিন ১৪ জানুয়ারি

ফখরুল
ফখরুল

গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ১৪ জানুয়ারি ধার্য করেছে আদালত। বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এ দিন ঠিক করেন।

রাজনৈতিক কর্মসূচি থাকায় মির্জা ফখরুল আজ (বুধবার) আদালতে হাজির হতে পারেননি। আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ তার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছে।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ২ মার্চ বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিল থেকে দলের নেতাকর্মীরা পুলিশ হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠি, রড নিয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ