ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে নাটোরে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি করেন জজকোর্টের আইনজীবী আরিফ হোসেন।
মামলাটির শুনানী অন্তে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান মুন্নি আগামী ১৮ ডিসেম্বর অভিযুক্তকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করার আদেশ দিয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জ্যাকসন হাইটের একটি হোটেলে এক মত বিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় আব্দুল লতিফ সিদ্দিকী হজ্ব ব্রত পালন সম্পর্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও হেয় প্রতিপন্ন করে বক্তব্য রেখে বর্তমান সরকারের ও দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন।
এ জন্য মামলার বাদী দশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে আদালতের বিচারক আগামী ১৮ ডিসেম্বর অভিযুক্তকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করার আদেশ দিয়েছেন।