কথিত ‘বন্দুকযুদ্ধে’ পা হারানোর সাড়ে ৩ বছর পর র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) দ্বিতীয় মামলা থেকেও অব্যাহতি পেলেন ঝালকাঠির লিমন হোসেন।
বৃহস্পতিবার ঝালকাটির মুখ্য বিচারিক হাকিম ও আবু শামীম আজাদ সরকারি কাজে বাধা দেয়ার মামলা প্রত্যাহারে র্যা বের আবেদন মঞ্জুর করে লিমনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
এর মাধ্যমে সব অভিযোগ থেকে মুক্ত হলেন লিমন হোসেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর, সংশ্লিষ্ট আদালতে বিচারক না থাকায় এক বছরের বেশি সময় লিমনের অব্যহতির বিষয়টি ঝুলে ছিল।
প্রসঙ্গত, গত বছর ২৯ জুলাই র্যা বের করা অস্ত্র মামলা থেকে লিমনকে অব্যাহতি দেয় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক পা হারান লিমন।