আদালত

রাষ্ট্রদ্রোহ মামলা

তারেকের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবিকে নির্দেশ

তারেক রহমান
তারেক রহমান

রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দায়ের করা মামলা তদন্ত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক।

মামলার বাদী মশিউর মালেক বলেন, দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলার ঘটনাটি তদন্ত করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিয়েছে আদালত।

আদেশে বলা হয়, সরকারের অনুমোদন সাপেক্ষে সহকারী কমিশনারের (এসি) নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে হবে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের ২৭ ও ২৯ তারিখে লন্ডনের ইয়র্ক হলে তারেক রহমান বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলে কটূক্তি এবং জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করে বক্তব্য দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ