আদালত

না’গঞ্জ হত্যাকাণ্ড

আমিনের তৃতীয় দফায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর

না’গঞ্জ হত্যাকাণ্ড
না’গঞ্জ হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত র্যা বের লেন্স কর্পোরাল রুহুল আমিনের ৩য় দফায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে হাজির করা হয় রুহুল আমিনকে।

এসময় মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল, রুহুল আমিনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সাত খুন মামলায় এ পর্যন্ত ১১ জন র্যা ব সদস্যসহ ২৪ জন গ্রেপ্তার হয়েছে। মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতীয় কারাগারে আটক আছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজিবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুন করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে র্যা বের কর্মকর্তাসহ মোট ২৪ জন।

অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যা বের এ তিন কর্মকর্তাসহ ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে এবং ঘটনার সাক্ষী হিসেবে ১৪ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ