আদালত

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন

এমকে আনোয়ার
এমকে আনোয়ার

সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহুরুল হক অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দিয়েছেন।

আগামী ২৩ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত। বিএনপির এ নেতা জামিনে রয়েছেন। তবে তিনি আজ শুনানিতে উপস্থিত ছিলেন।

গত বছরের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেয়া হলে পুড়ে যায় কয়েকশ কোরআন শরিফ।

এ ঘটনার পরদিন সংবাদ সম্মেলন করে এম কে আনোয়ার বলেন, হেফাজতকর্মীরা নয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে।

হেফাজতের তাণ্ডবের পর তার বক্তব্যের অভিযোগে ৭মে একটি জিডি করেন পল্টন থানার এসআই আব্দুর রশীদ। পরে তদন্ত শেষে এটি মামলায় রূপান্তরিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ