আদালত

মুক্তিযোদ্ধা সিদ্দিকুর হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নেত্রকোনা
নেত্রকোনা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সলজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় খালাস পেয়েছেন ৩ জন।

নেত্রকোনা অতিরিক্ত জজ আদালত সোমবার দুপুরে দেয়া রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানিয়েছেন, মোহনগঞ্জের নলজুড়ি গ্রামে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান দণ্ডপ্রাপ্তদের সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসা নিয়ে তাদের মধ্যে বিরোধের জের ধরে ২০০৩ সালের ৯ অক্টোবর সিদ্দিকুরকে হত্যা করে সাতমা ধলাই নদীতে ফেলে দেয় তারা।

পরদিন জেলেরা তার মৃতদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ