আদালত

ইবোলা শনাক্তে সব বন্দরে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

প্রাণঘাতি ইবোলা ভাইরাস শনাক্ত করতে আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জনস্বার্থে আনা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয়।

গত বৃহস্পতিবার রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ। ইউনুছ আলী আজ সাংবাদিকদের জানান, অন্তবর্তীকালীন আদেশ ছাড়াও আদালত রুলও জারি করেছে।

রুলে প্রাণঘাতি ইবোলা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে বিমান সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ আদালতে রিটের পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ