হরতালে নাশকতার অভিযোগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।
শেরে বাংলা নগর থানায় করা ককটেল বিস্ফোরণ মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সংশ্লিষ্ট আদালতের পেশকার ইফতেখার আলম গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: