আদালত

জেসমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

জেসমিন ইসলাম
জেসমিন ইসলাম

সম্পদের বিবরণী জমা না দেয়ায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদক উপ-পরিচালক মনজুর মোর্শেদ এ অভিযোগপত্র দাখিল করেন।

এতে জেসমিনকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ১৩ নভেম্বর জেসমিনের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় দুদক। নোটিশের পরও সম্পদের বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইনের ২৬-এর ২ ধারায় এ অভিযোগপত্র দেয়া হয়েছে।

হলমার্ক গ্রুপ রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ