সড়ক দূর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনির নিহতের মামলায় তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
সাক্ষ্য দেওয়ার জন্য মোহাম্মদ মুকুল মিয়া, মোহাম্মদ ফারুক ও মামলার আসামী বাস চালক জমিরকে আদালতে হাজির করা হয়েছে।
এরআগে, চলতি বছরের ৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওরের জোঁকা এলাকায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ ৫ জন নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: