নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া।
আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জাহাঙ্গীর নামে এক আসামি অসুস্থ থাকায় সুস্থতার সাপেক্ষে পরে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলেও আদালত সিদ্ধান্ত দেন।
নাশকতার পরিকল্পনার অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ নেতাকর্মীকে শনিবার সকালে আটক করে পুলিশ। আলালের লালমাটিয়ার বাসায় বৈঠকের সময় তাদের আটক করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: