প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি প্রদান ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার মহানগর হাকিম আতাউল হকের আদালত মামলার অভিযোগ গঠন করে।
একই সঙ্গে ২২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন।
২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীতে প্রধানমন্ত্রীকে ভয়ভীতি প্রদান ও তার বাবাকে নিয়ে আবমাননাকর বক্তব্য দেন বিএনপির এ নেতা।
এ ঘটনায় মানহানির অভিযোগ এনে জননেত্রী পরিষদের সভাপতি ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: