একাত্তরে মানবাতাবিরোধী অপরাধের অভিযোগে দুই মামলার ৩ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার রাজধানীতে তদন্ত সংস্থার কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন সম্পর্কে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ কথা জানিয়েছেন।
এরইমধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান ও মোঃ আফসার হোসেন চুটু যৌথভাবে একটি এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিক একটি মামলার আসামি হয়েছেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে এ ৩ ব্যক্তির বিরুদ্ধে হত্যা, লণ্ঠন, খুন ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের মত ৫ ও ৩টি অভিযোগ রয়েছে বলে জানান হান্নান খান। ভিন্ন ভিন্ন মামলায় এ ৩ ব্যাক্তিই স্থানীয় কারাগরে গ্রেপ্তার রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: