প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি প্রদান ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার সকালে মহানগর হাকিম আতাউল হকের আদালতে এ মামলার অভিযোগ গঠন করে।
একই সঙ্গে ২২ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন।
২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীতে প্রধানমন্ত্রীকে ভয়ভীতি প্রদান ও তার বাবাকে নিয়ে আবমাননাকর বক্তব্য দেন বিএনপি'র এ নেতা। এ ঘটনায় মানহানির অভিযোগ এনে জননেত্রী পরিষদের সভাপতি ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: