আদালত

মানবাতাবিরোধী অপরাধ: তিন রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

 ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবাতাবিরোধী অপরাধের অভিযোগে দুই মামলায় তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান ও মো. আফসার হোসেন চুটুকে যৌথভাবে একটি এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিককে আরেকটি মামলার আসামি করা হয়েছে।

তিন জনের বিরুদ্ধেই হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ রয়েছে বলে তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

পটুয়াখালীর ফোরকান মল্লিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক আছেন। এ বছরের ২৫ জুন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বাকী দুই জন মো. মাহিদুর রহমান ও মো. আফসার হোসেন ওরফে চুটু অন্য মামলায় আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এ বছরের ফেব্রুয়ারিতে ।

একটি মামলায় মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বিভিন্ন গ্রামে গণহত্যা, ধর্ষণ, জোর করে ধর্মান্তরিত ও দেশ থেকে বিতাড়িত করা এবং ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটসহ ৫টি অভিযোগ আনা হয়েছে ফোরকান মল্লিকের বিরুদ্ধে।

অন্য মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার এ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে জমা দেয়া হবে।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরো ১৯টি মামলায় ২৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে তদন্ত কর্মকর্তা জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ