নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্মকর্তা রুহুল আমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
বৃহস্পতবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচ এম শফিকুল ইসলামের আদালতে সাড়ে ১০টার দিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শুরু করেন তিনি।
গত ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল উপজেলার নিজ বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েক দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: