আদালত

দুদকের মামলা: খোকার বিচার শুরু

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জহুরুল হক এ অভিযোগ গঠন করেন।

জানা গেছে, চিকিৎসার জন্য বিদেশ থাকায় আদালতে উপস্থিত ছিলেন না সাদেক হোসেন খোকা।

তার আইনজীবী মহসিন মিয়ার দরখাস্তের মাধ্যমে আদালতকে তা অবহিত করে। আদালত খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে, তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চলার আদেশ দিয়েছে।

৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকা অবৈধভাবে অর্জন ও বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক শামসুল আলম ২০০৮ সালের ২ এপ্রিল খোকাসহ চার জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। ওই বছরের ১ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ