হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ৩ দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো বাকি ৫ জন হলেন: যুবদলের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কেন্দ্রীয় সমিটির সদস্য সাইদুর রহমান এবং ওয়ার্ড নেতা আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ও রুবেল হাওলাদার।
২৬ অক্টোবর আলালের লালমাটিয়ার বাসা থেকে ৬৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাতে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: