মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার ও জামাত নেতা নেতা মীর কাসেম আলীকে ফাঁসির আদেশে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন তার আইনজীবীরা। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তারা।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত দুই সদস্যে বেঞ্চ মীর কাসেম আলীকে এ রায় দেয়।
তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের ৩৫১ পৃষ্টার রায় সংক্ষিপ্ত আকারে পড়া হয়। তার বিরুদ্ধে আনা ১৪টি মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে।
চট্টগ্রামে আল-বদর কমান্ডার মীর কাসেমের বিরুদ্ধে রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় আইনজীবী মিজানুল ইসলাম বলেন, যে সকল প্রমাণাদির ভিত্তিতে দণ্ড দেয়া হয়েছে, তাতে এই রায় দেয়া যায় না। প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি। এ রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি।
একাত্তরে জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রসংঘকেই আল-বদর বাহিনীতে রূপান্তর করা হয় বলে আদালতের বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ও জানান তিনি।
মীর কাসেমের ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমও এ সময় উপস্থিত ছিলেন।