আদালত

জাতি দায়মুক্ত হলো, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা

জেয়াদ আল মালুম
জেয়াদ আল মালুম

মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার ও জামাত নেতা মীর কাসেম আলীকে ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের বাইরে সাংবাদিকদের এ কথা জানান তারা।

যুদ্ধাপরাধের দায়ে চট্টগ্রামের বদর কমান্ডার মীর কাসেমের ফাঁসির রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতির কলঙ্ক মোচন ঘটেছে বলে মনে করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

সন্দেহাতীতভাবে প্রমাণিত বাকি আটটিতে মোট ৭২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে জামাতের শুরা সদস্য মীর কাসেমকে।

জেয়াদ আল মালুম বলেন, চট্টগ্রামের ডালিম হোটেলে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ অন্যদের হত্যা করে কর্ণফুলী নদীতে ভসিয়ে দেয়ার অভিযোগে মীর কাসেমকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া অপহরণ, আটক, নির্যাতনের অভিযোগে ৭২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

জেয়াদ আল মালুম বলেন, আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, তৎকালীন জামাতের আমির গোলাম আযমের নির্দেশে ইসলামী ছাত্র সংঘের নেতা মীর কাসেম মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা, নির্যাতন করেছে, যা মানবতা ও মানব ইতিহাসে অন্যতম অপরাধ। এ বিচারের মধ্য দিয়ে দায়মুক্তির আরেকটি ধাপ অতিক্রম করল।

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাওয়া হলে প্রসিকিউটর তুরীন আফরোজ বলেন, এ বিষয়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, এ রায়ের মাধ্যমে জাতি আজ দায়মুক্ত হলো।

২০১০ সালে যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া শুরুর পর এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাদশ রায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ