আদালত

মানবতাবিরোধী অপরাধ

কামারুজ্জামানের ফাঁসির আদেশ

মোহাম্মদ কামারুজ্জামান
মোহাম্মদ কামারুজ্জামান

জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হ ওয়ায় গতবছর ৯ মে তাকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ৩ ও ৪ নম্বর তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেয়। এটি একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার চতুর্থ এবং এই ট্রাইব্যুনাল থেকে দেয়া তৃতীয় রায়।

কামারুজ্জামানের বিরুদ্ধে থাকা ৭টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে ১, ২, ৩, ৪ ও ৭ নম্বর অভিযোগ। এর মধ্যে ৩ ও ৪ নম্বর অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়েছে। বাকিগুলোর মধ্যে ১ ও ৭ নম্বরে যাবজ্জীবন ও ২ নম্বরে ১০ বছরের সাজা দেয়া হয়েছে। তবে ৫ ও ৬ নম্বর অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষে।

ওই দিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নেয়া হয়। পরে ১১টা ৫ মিনিটে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তাকে তোলা হয়। এরপর সকাল ১১টা ১০ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা।

বিচারক শাহিনুর ইসলাম রায়ের প্রথম অংশ পড়ে শেষ করেন। তার পর দ্বিতীয় অংশ পড়েন বিচারপতি মুজিবুর রহমান মিয়া। দুপুর সোয়া ১টার দিকে তৃতীয় অংশ পড়েন বিচারপতি ওবায়দুল হাসান। রায়ের মোট ৬৫১টি অনুচ্ছেদের মধ্যে ৬২ পৃষ্ঠার সারাংশ পড়ে শোনানো হয়।

কামারুজ্জামানের এ রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়। ওই এলাকায় পুলিশ, র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এছাড়া নিরাপত্তার অংশ হিসেবে প্রেসক্লাবসংলগ্ন কদম ফোয়ারা সড়ক, শিক্ষা ভবনসংলগ্ন সড়ক, দোয়েল চত্বরসংলগ্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়। আদালত চত্বরের প্রতিটি পয়েন্টেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এছাড়া রায়কে কেন্দ্র করে সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালের বাইরে জড়ো হন।

এর আগে গতকাল (বুধবার) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার দিন ধার্য করে।

প্রসঙ্গত, গত ২০১০ সালে মানবতাবিরোধী অপরাধের তদন্তের মধ্য দিয়ে কামারুজ্জামানকে বিচারের আওতায় আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ৭টি ঘটনায় অভিযোগ গঠন করে।

যেখানে একাত্তরে ২৯ জুন শেরপুরে বদিউজ্জামানকে গুলি করে হত্যা, মে মাসের মাঝামাঝি সময়ে শেরপুর কলেজের অধ্যক্ষ সাইদ আবদুল হান্নানকে নির্যাতন, ২৫ জুলাই শেরপুরের সোহাগপুরে একদিনেই ১২০ জনকে হত্যা ও নারী ধর্ষণ, ২৩ আগস্ট শেরপুরের নারায়ণপুরে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা, ৭১ এর রমজান মাসে শেরপুরের চকবাজার ও ময়মনসিংহের কাঁচিঝুলিতে গণহত্যা ও নভেম্বরে ময়মনসিংহে টেপা মিঞাকে বেয়নেট দিয়ে হত্যার সঙ্গে জড়িত ছিলেন কামারুজ্জামান।

গত বছরের ৪ জুন ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ গঠন করে। ১৫ জুলাই থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ ১৮ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাক্ষ্য দেন ৫ জন।

এ বছরের ২৪ মার্চ যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। ২ এপ্রিল থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। চলতি বছরের ১৬ এপ্রিল যুক্তি উপস্থাপন পর্ব শেষ হয়।

উল্লেখ্য, ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এরইমধ্যে মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলার রায় দিয়েছে। গত ২১ জানুয়ারি প্রথম রায়ে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল-২।

গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে একই ট্রাইব্যুনালে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষ আপিল করায় তা আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

এরপর ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ জামাতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়। এ রায়ের বিরুদ্ধেও আপিল করা হয়েছে যা বিচারাধীন অবস্থায় রয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ অপেক্ষাধীন রয়েছে জামাতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলার রায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ