আদালত

রিভিউয়ের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

মাহাবুবে আলম
মাহাবুবে আলম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে শেরপুরের জামাত-আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ রায়ের পরে রিভিউ করার সুযোগ আছে বলে আমি মনে করি না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।

রায় ঘোষণার পর সোমবার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, জেলকোর্ড অনুসারে জেলার তাকে আপিলের কথা জিজ্ঞাসা করতে পারেন।

‘আর রায় কখন, কিভাবে কার্যকর হবে সে বিষয়ে তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া; রায়ের কপি কারাগারে পৌঁছালে জেল কর্তৃপক্ষ আইন অনুসারে ব্যবস্থা নেবেন।’

তিনি বলেন, ‘বিশেষ আইনে এ বিচার হচ্ছে। সাংবিধানিকভাবে এ আইন প্রটেকটেড। ১০৫ আর্টিকেল কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেছিলাম, এখনও তা বলছি। কামারুজ্জামানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর রিভিউ চলবে না। রায় পাওয়ার পর বাস্তবায়ন পর্যন্ত মাঝের সময়টি জেল কর্তৃপক্ষ ও সরকারের বিষয়।’

অ্যাটর্নি জেনারেল জানান, আসামিপক্ষের নানা ধরনের আবেদন থাকতে পারে। এসব আবেদনের কিছু আইনি ভিত্তি থাকতেও পারে, নাও পারে। এ নিয়ে ‘চিন্তার কিছু’ নেই।

সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ ট্রাইব্যুনালের রায় বহালের আদেশ দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ