সংবিধানের ষোড়শ সংশোধনী কেন বেআইনি, সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, সংসদ সচিব ও আইন সচিবকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী গত ৫ নভেম্বর রিটটি দায়ের করেন। রোববার এ রিটের শুনানি নিয়ে রুল জারি করে আদালত।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে পাস হয়। রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দেয়ার পর ২২ সেপ্টেম্বর এটি গেজেট আকারে প্রকাশ হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: