আদালত

ফারুকী হত্যাকাণ্ড: মোজাফফর রিমাণ্ডে

নূরুল ইসলাম ফারুকী
নূরুল ইসলাম ফারুকী

বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার পিস টেলিভিশনের উপস্থাপক মোজাফফর হোসেন মোহসীনকে ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে রিমাণ্ড আবেদন মঞ্জুর করে আদালত।

এর আগে গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরের একটি মসজিদ প্রাঙ্গণ থেকে শেখ মোজাফফর বিন মোহসীন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো একমাত্র আসামি মোজাফফর।

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ভাষ্য মতে, গ্রেপ্তার মোজাফফর ধর্মীয় উগ্র গোষ্ঠী আনসারউল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক নেতা। ফারুকী হত্যায় প্ররোচনাদানকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোজাফফর তার বিভিন্ন বক্তব্যে (বয়ানে) নূরুল ইসলাম ফারুকীর বিরুদ্ধাচরণ করেছেন এবং তাকে হুমকিও দিয়েছেন।

ওই হত্যার সঙ্গে যুক্ত থাকতে পারে—এমন কয়েকজন আনসারউল্লাহ সদস্যকে চিহ্নিতও করা হয়েছে বলে জানান যুগ্ম কমিশনার।

তিনি আরো বলেন, শুরু থেকেই তারা ফারুকী হত্যার জন্য উগ্রবাদীদের সন্দেহ করছিলেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, মোজাফফর সরাসরি কিছু স্বীকার করেননি। তার বয়ানের শ্রোতারা কেউ ফারুকীকে হত্যা করতে পারে।

এদিকে, ডিবি সূত্র আরো জানা গেছে, মোজাফফর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় গিয়ে বয়ান দিতেন। এছাড়া তার বয়াননের অডিও ও ভিডিও রয়েছে। বিশেষ করে মোহাম্মদপুরের একটি মসজিদ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ-মাদ্রাসায় তিনি প্রায়ই বয়ান দিতেন।

এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা একটি বক্তব্যে ফারুকীকে উদ্দেশ করে মোজাফফর বলেছেন, আল্লাহর দোহাই তাকে যদি কেউ কিছু না করে...আমি এ লোকের বিচার চাই।

ওয়েবসাইট ঘেঁটে আরো দেখা গেছে, মোজাফফর পিস টিভি বাংলার প্যানেল বক্তা। পিস টিভির ওয়েবসাইটে তার জীবনবৃত্তান্তে বলা হয়েছে, মোজাফফর প্রথম শ্রেণিতে দাখিল, আলিম পাস করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এ ছাড়া ফাজিল ও দাওরা হাদিসেও তিনি প্রথম শ্রেণি লাভ করেছেন।

প্রসঙ্গত, টেলিভিশনের উপস্থাপক ফারুকীকে গত ২৭ আগস্ট রাতে দুর্বৃত্তরা নিজ বাসা পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে হাত-পা বেঁধে গলা কেটে খুন করে। ফারুকী সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাতের নেতা ছিলেন। এছাড়াও তিনি ইসলামিক মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।

এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দীন রাহমানিকে গ্রেপ্তার করা হয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ