আদালত

মানবতাবিরোধী অপরাধ

সুবহানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা আবদুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক পেশ করা হয়।

সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন গত বুধবার ৫ নভেম্বর শুরু হয়েছে। সুবহানের বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তি তুলে ধরছেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও সুলতাম মাহমুদ সিমন। এ পর্যন্ত ৭টি অভিযোগ বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে গত বছরের ৩১ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেপ্তার করা হয়।

গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৯টি ঘটনায় তার বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ