আদালত

কামারুজ্জামানের দণ্ড কার্যকরে সময় লাগতে পারে: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম
মাহবুবে আলম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির রায়ের সংক্ষিপ্ত কপি ট্রাইব্যুনালে এখনো না পৌঁছানোয় আপিল বিভাগ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করতে পারে বলে ধারনা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি বলেন, সেক্ষেত্রে কামারুজ্জামানের দণ্ড কার্যকরের ক্ষেত্রে সময় লাগতে পারে।

গত ৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মোহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে আপিল বিভাগ। রায় কার্যকরের জন্য আপিল বিভাগের কাছে রায়ের সংক্ষিপ্ত কপির আবেদন জানান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এখন পর্যন্ত তা না পাওয়ায় আপিল বিভাগ হয়তো রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করবেন বলে মনে করছেন তিনি।

এদিকে, সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কামারুজ্জমান ন্যায়বিচার পাননি দাবি করেছেন তার ছেলে হাসান ইকবাল।

একজন যুদ্ধাপরাধীর ছেলের এ ধরনের বক্তব্য শালিনতা বর্জিত এবং আদালত অবমাননার শামিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ