রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার তদন্ত থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট সিআইডিকে তদন্তের ওই দায়িত্ব দিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর দুইটি সংস্থা একই ঘটনার তদন্ত করতে পারে না এ যুক্তি দেখিয়ে গত ৫ মে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
১০ জুলাই ওই আবেদন নাকচ করে সিআইডিকে ইনভেস্টিগেশন এর পরিবর্তে ইনকয়ারি করতে বলে হাইকোর্টের একটি বেঞ্চ।
রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ সিআইডিকে তদন্ত থেকে বাদ দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: