আদালত

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী

মানহানির মামলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি রুহুল আমিন মজুমদার নামের এক ব্যক্তি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। এরপর ১৮ মার্চ কাদের সিদ্দিকী এই মামলায় জামিন পান। কিন্তু এরপর মামলায় বাদী ও বিবাদী কেউ আর আদালতে হাজির না হওয়ায় আদালত কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

একই সঙ্গে বাদীকেও আদালতে হাজির না হওয়ার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেন।

নালিশি মামলায় অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলেছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ