আদালত

একরাম হত্যা: ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

একরামুল হক হত্যা
একরামুল হক হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী এ নির্দেশ দিয়েছেন।

বিএনপির নেতা ও উপজেলা নির্বাচনে একরামুলের প্রধান প্রতিদ্বন্দ্বি মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীও রয়েছেন এ অভিযোগ নামায়।

এছাড়া, অভিযোগপত্রবহির্ভূত গ্রেপ্তার ৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এদিকে, ৩ জন আসামির জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করেছে।

এদিকে, চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আজ (বুধবার) শুনানির ধার্য তারিখ ছিল। সকালে ফেনী কারাগারে আটক ২৯ জন আসামিকে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। এছাড়া, একজন আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তাঁকে হাজির করা যায়নি।

গত ২৮ আগস্ট চেয়ারম্যান একরাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আবুল কালাম আজাদ তদন্ত শেষে ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তখন মামলার ধার্য তারিখ ছিল গত ২২ সেপ্টেম্বর। ওই দিন বিচারিক হাকিম অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে ২৬ অক্টোবর শুনানির জন্য ধার্য করেন। ২৬ অক্টোবর মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে থাকায় সেদিনও শুনানি হয়নি।

গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় চেয়ারম্যান একরামুলের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৫ জনকে গ্রেপ্তার করে। মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় গ্রেপ্তার পাঁচজনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। অবশিষ্ট ৩০ জনসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ অভিযোগপত্র জমা দেন।

তবে অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারসহ ২৬ জন এখনো পলাতক রয়েছেন।

চেয়ারম্যান একরামুল হত্যাকাণ্ডের পর মামলার তদন্ত চলাকালে সন্দেহভাজন আরও পাঁচজনকে আটক করা হয়েছিল। তদন্ত শেষে অভিযোগপত্রে তাঁদের নাম না থাকায় ওই পাঁচজন ইতিমধ্যে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ (বুধবার) তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ