আদালত

আমান-নাজিমুদ্দিনসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

আমান
আমান

ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার ও তেঁতুলঝোড়া এলাকায় দুই বছর আগে গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলমসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার আদালতের হাকিম নাজমুল হক শ্যামল এ দুই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানির তারিখ ধার্য করেন। আগামী ৫ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০১২ সালের ৯ ডিসেম্বর তেঁতুলঝোড়া প্রধান সড়ক ও আমিন বাজার সেতুতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পাশাপাশি টায়ারে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। একই দিনে ওই এলাকায় একটি ইজিবাইক পুড়িয়ে দেয়া হয়। এতে ইজিবাইকের চালক দগ্ধ হন।

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার থানার এসআই আব্দুল হক শিকদার এবং ইজিবাইক পুড়িয়ে দেয়ার ঘটনায় চালকের ভাই আব্দুল জলিল সাভার থানায় মামলা করেন।

এরইমধ্যে প্রথম মামলায় ৬৫ জন এবং অন্য হামলায় ১৯ জনকে আসামি করা হয়। আমান, নাজিমউদ্দিন, কফিল উদ্দিন ও সুলতান সালাহউদদ্দিন টুকুকে দুই মামলাতেই আসামি করা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল বলেন, তাদের মধ্যে ৪ জনকে অব্যাহতি দিয়ে বিচারক মোট ৮০ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ