আদালত

তারেকের পিএস অপুর জামিন আবেদন খারিজ

অপু
অপু

সাব্বির হত্যা মামলা থেকে বাঁচতে ঘুষ-লেনদেনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূর উদ্দিন অপুর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো.বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০০৭ সালে ১০ অক্টোবর রমনা থানায় নূর উদ্দিন অপুসহ কয়েকজনের বিরুদ্ধে দুদক মামলা করেন। এ মামলায় পরের বছরের ২৪ এপ্রিল তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর অপু আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি মূলত মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। গত ১২ জুন তারেক রহমান মালয়েশিয়া সফরে গেলে তাকে কুয়ালালামপুর বিমানবন্দরে অভ্যর্থনা জানান মিয়া নুর উদ্দিন অপু। তারেক রহমান ১৩ জুন মালয়েশিয়া থেকে লন্ডনে ফিরে যান। এর ৪ দিন পর ১৭ জুন ঢাকায় ফেরেন অপু।

পরে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর অপু হাইকোর্টে জামিন আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন। আজ রুল শুনানি শেষ আদালত তা খারিজ করে দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন এবং সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ