আদালত

আসিফের জামিনের স্থগিতাদেশ বহাল

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়া আসিফ আদনানের জামিনের স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেয়।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আসিফের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ওই আবেদনটি করে রাষ্ট্রপক্ষ। গত বৃহস্পতিবার আবেদনের ওপর শুনানি হয়।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে রাজধানীর সেগুন বাগিচা থেকে আসিফসহ দুই জনকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে পুলিশ। পরে গত ১০ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তাকে জামিন দেয়।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই জামিনাদেশ স্থগিত করে আপিল বিভাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ