আদালত

স্ত্রী হত্যায় স্বামী রিমান্ডে

হুমায়ুন-মাহজাবীন
হুমায়ুন-মাহজাবীন

হলি ফ্যামিলির চিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তার স্বামী হুমায়ুন সুলতানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আনোয়ার সাদাত এ আদেশ দিয়েছেন।

এদিকে, স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন।

শামারুখের স্বামী হুমায়ুন যশোর-৫ আসনের সরকারদলীয় সাবেক সাংসদ খান টিপু সুলতানের ছেলে।

গত বৃহস্পতিবার দুপুরে শ্বশুর খান টিপু সুলতানের ধানমন্ডির বাসায় শামারুখের রহস্যজনক মৃত্যু হয়।

মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ এনে ওই রাতেই শামারুখের বাবা নুরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এতে হুমায়ুন, তার বাবা খান টিপু সুলতান ও মা জেসমিন আরাকে আসামি করা হয়েছে। ওই দিন রাতে হুমায়ুনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন শুক্রবার সকালে হুমায়ুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পরে শুনানির শেষে আদালত হুমায়ুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তদন্তে হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে খান টিপু সুলতান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হবে।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে শামারুখকে বিভিন্ন অজুহাতে খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী নির্যাতন করে আসছিলেন।

নুরুল ইসলামের অভিযোগ, খান টিপু সুলতান, তার স্ত্রী জেসমিন আরা ও ছেলে হুমায়ুন সুলতান পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে শামারুখকে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলা করার পর থেকে খান টিপু সুলতানের পক্ষ থেকে তাকে ভয় দেখানো হচ্ছে।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে শামারুখকে বিভিন্ন অজুহাতে খান টিপু সুলতান ও তার স্ত্রী নির্যাতন করে আসছিলেন।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে শামারুখের লাশের ময়নাতদন্ত হয়েছে।

ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ বলেন, মরদেহের ঘাড়ের অংশবিশেষ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

শামারুখ হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সম্প্রতি তিনি ওই হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। তিনি তার শ্বশুরের পরিবারের সঙ্গে ধানমন্ডি ৬ নম্বর সড়কের ১৪ নম্বরে কেয়ারি তাজ নামের বহুতল ভবনের তিন তলায় থাকতেন।

শামারুখের বাবা নুরুল ইসলাম যশোরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী। তিনি যশোর শহরের বিমানবন্দর সড়কের স্থায়ী বাসিন্দা। দুই ভাইবোনের মধ্যে শামারুখ ছোট ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ