ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে সোমবার সকালে শুরু হয়েছে ফেলানী হত্যার পুন:বিচার কার্যক্রম।
এসময় আদালতে উপস্থিত ছিলেন ফেলানীর বাবা নুর ইসলাম। সকাল ১১ টায় শুরু হয় স্বাক্ষ্য গ্রহণ। এ বিষয়টি নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।
কোচবিহারে বিএসএফ'র ১৮১ সেক্টর সদর দপ্তরে স্থাপিত সোনারী ছাউনিতে এ বিচারকাজ চলছে।
এরআগে, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত কাটাতারের বেড়া পাড় হওয়ার সময় বিএসএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় কিশোরী ফেলানী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: