বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
সোমবার একটি মানহানির মামলার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম আগামী ১০ ডিসেম্বর তারেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ আখ্যায়িত করে বক্তব্য দেয়ার কারণে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সাধারণ সম্পাদক মনির খান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: