আদালত

ফেলানী হত্যা মামলা পুনঃবিচার

সাক্ষ্য দিয়ে দেশে ফিরলেন ফেলানীর বাবা

ফেলানী
ফেলানী

ভারতের কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনঃবিচারে সাক্ষ্য দিয়ে সোমবার রাতে দেশে ফিরেছেন ফেলানীর বাবাসহ প্রতিনিধি দল।

ফেলানীর বাবা নুর ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্যদিয়ে বিশেষ আদালতে শুনানির কার্যক্রম শেষ হয়েছে।

গতকাল সোমবার ফেলানীর বাবা নুর ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভারপ্রাপ্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম লালমনিরহাটের বুড়িমারী চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে কোচবিহারে বিএসএফের সদরদপ্তরের সোনারী ছাউনীতে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে সোমবার ভারতীয় সময় সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফেলানীর বাবা নুর ইসলামের সাক্ষ্যগ্রহণ করা হয়।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন জানান, আদালতে সাক্ষীর জেরা ও জবানবন্দি গ্রহণ করেন ভারতের ডিফেন্স অফিসার মিস্টার সিন্ধু। ৫ সদস্যের বিচারকমণ্ডলীর সভাপতিত্ব করেন ডিইজি সিপি ত্রিবেদী। এসময় ফেলানী হত্যা মামলায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষও উপস্থিত ছিলেন।

গত ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিএসএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় কিশোরী ফেলানী। এ হত্যাকাণ্ডে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মানবাধিকারকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠলে ২০১৩ সালের ১৩ আগস্টে বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়।

তবে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। পরে বিজিবি-বিএসএফের দ্বি-পাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনঃ বিচারের সিদ্ধান্তে এ বছরের ২২ সেপ্টেম্বর বিচার শুরু করে বিএসএফ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ