আদালত

রাবি শিক্ষক হত্যাকাণ্ড: ১১ জন রিমান্ডে

একেএম শফিউল ইসলাম
একেএম শফিউল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার রাজশাহী মহানগর বিচারিক হাকিম শারমিন আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- নগরীর বিনোদপুর এলাকার ইসলামীয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, বাগমারার আবদুল্লাহ আল মাহমুদ, চৌদ্দপাই এলাকার মশিউর রহমান, ডাশমারীর হাসিবুর রহমান ও রেজাউল করিম, দুর্গাপুরের ফজলুল হক, দেওয়ানপাড়ার মো. সাগর ও জিন্নাত আলী, শ্যামপুরের আরিফ, পাবনা ঈশ্বরদীর সাইফুদ্দিন ও মোশাররফ হোসেন।

পুলিশ বলছে, অধ্যাপক শফিউল হত্যার ঘটনার সম্ভাব্য সব দিক বিবেচনা করেই তদন্ত চলছে। হত্যার দায় স্বীকার করা আনসার-আল-ইসলামের সঙ্গে ছাত্র শিবিরের যোগসূত্র রয়েছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, অধ্যাপক একেএম শফিউল হত্যার ঘটনায় টানা ৩ দিন বন্ধ থাকার পর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাশে যোগ দেন। সকল বিভাগেই ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষক হত্যার বিচারের দাবিতে এখনো সোচ্চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে রাবি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল ও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ