আদালত

আপিল করলেন নিজামী

 নিজামী
নিজামী

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামাতের আমির মতিউর রহমান নিজামী সুপ্রিম কোর্টে আপিল করেছেন। রোববার সকালে নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে একটি আপিল আবেদন করা হয়।

নিজামীর পক্ষে আবেদনটি দাখিল করেছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিল আবেদনে মতিউর রহমান নিজামীর পক্ষে ১৬৮টি গ্রাউন্ড তুলে ধরা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় একাত্তরে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ও আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে ২৯ অক্টোবর মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলাতেও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিজামী ২০১০ সালের ২৯ জুন থেকে কারাগারে আটক রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ