নারায়ণগঞ্জে ব্যবসায়ী নজরুল হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জ-১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি রানা ও মেসলেহউদ্দিনকে আড়াই লাখ টাকা করে এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিন আসামিই জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।
২০১১ সালের ২২ নভেম্বর ব্যবসায়ী নজরুল ইসলামকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: