জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের আদেশ পিছিয়ে ৩০ নভেম্বর (রোববার) নির্ধারণ করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ নতুন এ দিন নির্ধারণ করে।
সোমবার আপিল বিভাগ এ বিষয়ে শুনানির পর আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক রাখলেও সকালে তা পিছিয়ে দেয়ার কথা জানানো হয়।
একই আদালতে সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে খালেদার করা দুটি আবেদন খারিজ হয়ে যায়।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।
এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে সংস্থাটি।