বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার বিচারকাজের সাক্ষ্যগ্রহণ আজকের মতো শেষ হয়েছে। ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ বিচারকাজ পরিচালনা করেন।
মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে এ সাক্ষ্যগ্রহণ চলে।
সাক্ষ্যগ্রহণে শুনানিতে ৮৩৪ আসামিকে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার শেষ না হওয়ায় পরবর্তী তারিখ ১৪ জানুয়ারি ঠিক করেছ আদালত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: