টাঙ্গাইলে পুলিশের তল্লাশির সময় গুলি করে একজনকে হত্যার দায়ে ২ জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এই রায় দেন।
এ সময় উপস্থিত ছিলেন মামলার দুই আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম ও আব্দুর রহমান ফাহাদ।
দুই আসামিই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি'র সদস্য। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের বামনা বাইপাস ট্রাফিক পোস্টের সামনে বাসে তল্লাশির সময় আসামিরা গুলি চালালে পুলিশের সোর্স জয়নাল আবেদিন নিহত ও আরেক পুলিশ সদস্য আহত হন।
এর পরের বছর ৪ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: