নেত্রকোণায় রিক্সাচালক আবুল কালাম হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আব্দুর রশিদ, আলহাজ্ব উদ্দিন ও হরমোজ আলী।
পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ৯ অক্টোবর রিক্সাচালক আবুল কালামকে হত্যা করে নদীতে ফেলে দেয় তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: