একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত রাজাকার শামসুদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠিয়েছে কিশোরগঞ্জ আদালত।
শুক্রবার সকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান এ আদেশ দেন। আদালতের নির্দেশে দুপুর ১২টার দিকে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে শামসুদ্দিন আহম্মেদকে ময়মনসিংহের নান্দাইল বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল। সেখান থেকে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আত্মগোপনের জন্য তিনি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: