নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু জিহাদ হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও অপর একজনকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ড প্রাপ্তদের আরো ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মালিক আব্দুল্লাহ আল আমীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন: ওয়াসিম, সাদেক ও আব্দুস সালাম সিকদার।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন: স্বপন ও লাকি আক্তার। মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় সাকিল নামের একজনকে খালাস দেয়া হয়েছে।
অপহরণের ১ দিন পর ২০১১ সালের ২৭ জুন জিহাদের মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় অপহরণকারীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: