আদালত

রাবি শিক্ষক হত্যা: ৫ জনের দুই দিন করে রিমান্ড

শফিউল ইসলাম
শফিউল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম হত্যার ঘটনায় র‌্যাবের হাতে আটক হওয়া পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক শারমিন আক্তার এ আদেশ দেন।

পাঁচ আসামি হলো: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুবদলকর্মী আবদুস সামাদ, সিরাজুল ইসলাম, সবুজ ও মামুন।

র্যা বের হাতে আটক অপর আসামি ইব্রাহিম খলিল ওরফে টোকাই বাবুকে আলাদা করে রিমান্ডে নেয়া হয়েছিল। গত রোববার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলার তদন্ত কর্মকর্তা নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। পরে আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।

গত ১৫ নভেম্বর-শনিবার বিকেলে রাবি ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পরের দিন রাতে ৮ জনসহ ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। অবশ্য এদের মধ্যে ১৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

অধ্যাপক শফিউল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বর্জন, মানববন্ধন, শোকর্যাালি ও কালোব্যাজ ধারন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। শোকের পাশাপাশি পুরো ক্যাম্পাস বিক্ষোভেও উত্থাল ছিল।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। ওই ঘটনায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল শিবিরের তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ ৪ জনের মৃত্যুদণ্ড দেয়। ২০০৪ সালে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অর্থনীতির অধ্যাপক ড. ইউনুস খুন হন। এ হত্যার ঘটনায় জেএমবির দুই সদস্যেকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ