আদালত

মানবতাবিরোধী অপরাধ

মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি

মুজাহিদ
মুজাহিদ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরের আলবদর প্রধান আলী আহসান মো. মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি শুরু হবে।

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ মুজাহিদের আপিল শুনানির এ তারিখ ধার্য করেন। আদালতের কার্যতালিকার ১ নম্বরেই মুজাহিদের আপিল মামলা ছিল।

গত বছরের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি আভিযোগের ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায়ে এর ৩টিতেই ফাঁসির দণ্ড দেয়া হয়। বাকি ২টিতে পাঁচ বছর ও যাবজ্জীবন এবং অন্য দুটি অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।

তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় সেটাই কার্যকর করার কথা বলা হয় সে রায়ে। আইন অনুযায়ী এর ৩০ দিনের মধ্যেই প্রমাণ হওয়া ৫টি অভিযোগ চ্যালেঞ্জ করে আপিল করলেন মুজাহিদ। এছাড়া রায়ের মন্তব্যে অপরাধ সংগঠনকারী সংগঠন হিসেবে জামাতকে চিহ্নিত করায় সেটির বিরুদ্ধেও আপিল আবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানান জামাতের এ আইনজীবী।

উল্লেখ্য, গত ১৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

তার বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী ৭টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এ রায় দেয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ