সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিটের পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর ঠিক করা হয়েছে। বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ আদেশ দেন।
সম্পূরক অভিযোগপত্রে উল্লেখিত আসামিদের মধ্যে বেশ কয়েকজনের নাম ও ঠিকানায় ভুল থাকায় তা সংশোধন করার নির্দেশ দিয়েছে আদালত।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ঘটনাস্থলেই ৪ জন মারা যান। গুরুতর আহত কিবরিয়াকে ঢাকায় আনা হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: