আদালত

না’গঞ্জ সাত খুন

আত্মসমাপর্ন করলেন র‌্যাব সদস্য বাবুল

না’গঞ্জ সাত খুন
না’গঞ্জ সাত খুন

নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় র‌্যাবের সদস্য বাবুল হাসান আদালতে আত্মসমাপর্ন করেছেন। রোববার বিকেল তিনটায় তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন।

এছাড়া গ্রেপ্তার র‌্যাব -১১'র হাবিলদার নাসির উদ্দিনও ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছেন তিনি।

দুপুরে গোয়েন্দা পুলিশ তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়ল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগমের খাস কামরায় হাজির করে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় হাবিলদার নাসির উদ্দিনসহ ৩ র্যা ব সদস্যকে গত ১ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ৭ দিনের রিমান্ডে নেয়া হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ